আপনার পণ্য
ক্যাটালগের পণ্য, দাম ও স্টক দেখে উপযুক্ত পণ্য নিয়ে পোস্টের পরিকল্পনা তৈরি করা হয়।
Facebook দোকানের কনটেন্ট, ইনবক্স ও অর্ডার
আপনার মার্কেটিংয়ের সবকিছুই, এক জায়গাতে।
অটোমেটেড সেল থেকে শুরু করে কন্টেন্ট প্ল্যানিং এবং আপনার পুরো সাপ্লাই চেইন।
কার্ড লাগবে নানিজের পেজে ব্যবহারসেটআপে সহায়তা
যেভাবে কাজ করে
একটি দোকানের উদাহরণ নিচে আছে। পোস্টের আইডিয়া, লেখার খসড়া, মেসেজের উত্তর ও অর্ডার, মেনু থেকে প্রতিটির নমুনা দেখা যাবে।
গ্রাহকেরা কাপড় ও সাইজ জানতে চাইছেন। এই উদাহরণে তাঁদের প্রশ্ন থেকেই পোস্টের বিষয় বেছে নেওয়া হয়েছে।
আপনার দোকানে পণ্যের তথ্য, গ্রাহকের প্রশ্ন ও ট্রেন্ড দেখে পোস্টের আইডিয়া আসবে।
৭ দিনের ফ্রি ট্রায়ালFacebook মেসেঞ্জার ইনবক্স, স্বয়ংক্রিয় উত্তর, হিউম্যান পজ এবং Steadfast কুরিয়ার বুকিং যেভাবে কাজ করে।
CONTENT PLANNER
আপনার ব্যবসা ও পণ্যের সঙ্গে মিলিয়ে পোস্টের আইডিয়া সাজেস্ট করা হয়।
ক্যাটালগের পণ্য, দাম ও স্টক দেখে উপযুক্ত পণ্য নিয়ে পোস্টের পরিকল্পনা তৈরি করা হয়।
গ্রাহকরা দাম, সাইজ ও ডেলিভারি নিয়ে যা জানতে চান, সেসব প্রশ্ন থেকেও পোস্টের আইডিয়া আসে।
আমাদের আলাদা ট্রেন্ড ইঞ্জিন ব্যবহার করে বর্তমান মার্কেট ট্রেন্ড অনুসারে আপনার জন্য পোস্ট সাজেস্ট করা হয়।
সেটিংসে চালু থাকলে চার দিন অন্তর নতুন পোস্টের পরিকল্পনা তৈরি হয়। তৈরি হলে ড্যাশবোর্ডেই খবর পাবেন।
ক্যাটালগে স্টকে থাকা পণ্য ও সক্রিয় ট্রায়াল বা প্ল্যান থাকতে হবে। বেশি পেজের কাজ জমলে কিছুটা দেরি হতে পারে।দোকানের প্রতিদিনের কাজে
বারবার একই প্রশ্নের উত্তর আর মেসেজ থেকে অর্ডারের তথ্য খোঁজা, এসব কাজেও WeavingBrand সাহায্য করে।
পণ্যের ছবি বা বিষয় দিলে বাংলা পোস্ট ও বিজ্ঞাপনের লেখা পাওয়া যায়। পুরোনো লেখাও নতুন করে সাজানো যায়। পছন্দের খসড়া রাখা যাবে পরে ব্যবহারের জন্য।
কেউ দাম, সাইজ বা ডেলিভারি জানতে চাইলে AI উত্তর দেয় আপনার দেওয়া পণ্যের তথ্য ও নিয়ম অনুযায়ী।
আপনার পাঠানো উত্তর ধরা পড়লে ওই চ্যাটে AI এক ঘণ্টা চুপ থাকে। আবার উত্তর দিলে সময় নতুন করে শুরু হয়।
গ্রাহক প্রয়োজনীয় তথ্য দিলে তা অর্ডার তালিকায় আসে। পণ্য, দাম ও ঠিকানা মিলিয়ে আপনি Steadfast-এ বুকিং দিতে পারবেন।
দাম, স্টক ও পণ্যের বিস্তারিত এক জায়গায় থাকে। দাম বদলালে বা পণ্য শেষ হলে সেখানেই তথ্য বদলানো যাবে।
টিমের কে কোন কাজ করতে পারবেন, তা আপনি ঠিক করবেন। প্ল্যান অনুযায়ী একই অ্যাকাউন্টে একাধিক পেজও রাখা যায়।
COMING SOON · VIRTUAL TRY-ON
বর্তমানে আমরা Virtual Try-on নিয়ে কাজ করছি। ফলে কাস্টমাররা সহজেই বুঝতে পারবেন একটা পোশাক পরলে ওনাকে ঠিক কেমন দেখাবে, একদম লাইভে।
এটি এখন পরীক্ষামূলক পর্যায়ে চলছে। ট্রায়াল মোডে অংশগ্রহণ করতে চাইলে ফেসবুক পেজের ইনবক্সে যোগাযোগ করুন।
Virtual Try-on ট্রায়াল সম্পর্কে যোগাযোগশুরুটা সহজ
৭ দিনের ট্রায়ালে নিজের পণ্যের জন্য পোস্টের আইডিয়া ও বাংলা খসড়া পাবেন। শুরুতে সাহায্য লাগলে আমরা পাশে আছি।
শুরু করতে সহায়তাFacebook পেজের সঙ্গে পণ্যের দাম, স্টক ও ডেলিভারির নিয়ম যোগ করতে হবে।
আপনার পণ্যের জন্য পোস্টের আইডিয়া আসবে। পছন্দের আইডিয়া থেকে বাংলা লেখার খসড়াও পাওয়া যাবে।
লেখা পছন্দ না হলে বদলানো যাবে। ইনবক্সে AI চালুর আগে নমুনা উত্তরও পরীক্ষা করা যাবে।
প্ল্যান ও মূল্য
ট্রায়ালে একটি পেজ ব্যবহার করা যায়। এরপর প্ল্যান নিতে আমাদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা আছে।
Starter
নিজের একটি দোকানের জন্য
Growth
একাধিক পেজের কাজ একসঙ্গে
Pro Agency
বেশি পেজ পরিচালনার জন্য
নিজে নতুন পরিকল্পনা তৈরি করা যায় দিনে ৩ বার, প্রতি অ্যাকাউন্টে। স্বয়ংক্রিয় পরিকল্পনা এর বাইরে। AI উত্তর ও লেখার ব্যবহারসীমা পেমেন্টের আগে জানানো হবে। বিকাশ পেমেন্ট যাচাইয়ের পর প্ল্যান চালু হয়।
প্রথম পেমেন্টের ৭ দিনের রিফান্ড নীতিআপনার পণ্যের জন্য পোস্টের আইডিয়া ও বাংলা লেখার খসড়া পাওয়া যায়। Facebook ইনবক্সের সাধারণ প্রশ্নে AI উত্তর দিতে পারে। গ্রাহক অর্ডারের তথ্য দিলে সেগুলোও এক জায়গায় রাখা হয়।
আমাদের ট্রেন্ড ইঞ্জিন বাজারে কোন বিষয়ে আগ্রহ বাড়ছে, তার তথ্য খোঁজে। আপনার পণ্যের সঙ্গে মিল থাকলে সেই বিষয় ধরে পোস্টের পরামর্শ দেয়। উপযুক্ত ট্রেন্ড না পেলে পণ্য ও গ্রাহকের প্রশ্ন থেকেই আইডিয়া আসে। এখন ফ্যাশন, বিউটি, ঘরের পণ্য ও খাবারের ক্যাটাগরি আছে।
পেজ ও ক্যাটাগরি বেছে সেটিংসে স্বয়ংক্রিয় পরিকল্পনা চালু রাখতে হবে। চার দিন অন্তর নতুন পরিকল্পনা তৈরির ব্যবস্থা আছে। তৈরি হলে ড্যাশবোর্ডে খবর পাবেন। স্টকে থাকা পণ্য ও সক্রিয় ট্রায়াল বা প্ল্যান লাগবে। কাজ বেশি জমলে কিছুটা দেরি হতে পারে।
আপনার উত্তর ধরা পড়লে ওই চ্যাটে AI এক ঘণ্টা থামে। আবার উত্তর দিলে সময় নতুন করে শুরু হয়। বিরতি শেষে গ্রাহক নতুন মেসেজ দিলে AI আবার উত্তর দিতে পারে। চাইলে সেটিংস থেকেও বন্ধ রাখা যায়।
পোস্টের খসড়া আপনি দেখে প্রকাশ করবেন। নিজে থেকে পোস্ট প্রকাশের সুবিধা এখন নেই। কুরিয়ার বুকিংয়ের আগে অর্ডার যাচাই আপনার হাতে। বুকিংয়ের জন্য আপনার Steadfast অ্যাকাউন্ট যুক্ত থাকতে হবে।
Instagram ও WhatsApp ইনবক্স, নতুন ছবি তৈরি এবং Google দিয়ে লগইন এখন চালু নেই। TikTok-এর সরাসরি ট্রেন্ড তালিকাও পাওয়া যাচ্ছে না। তবে পণ্যের ছবি থেকে লেখার খসড়া পাওয়া যায়। Virtual Try-on নিয়ে কাজ চলছে; আগ্রহীরা Facebook পেজে যোগাযোগ করতে পারেন।
৭ দিনের ট্রায়ালে একটি পেজ ব্যবহার করা যায়, কার্ড লাগে না। এরপর Facebook পেজ বা support email-এ যোগাযোগ করলে প্ল্যান ও বিকাশ পেমেন্টের নির্দেশনা পাবেন। পেমেন্ট যাচাইয়ের পর প্ল্যান চালু হবে। প্রথম পেমেন্টের ৭ দিনের মধ্যে রিফান্ড চাইলে সম্পূর্ণ সাবস্ক্রিপশন মূল্য ফেরতের নীতি আছে।
আপনার পরের পোস্ট থেকেই শুরু হোক
একটি পেজ। কার্ড লাগবে না।