ডেটা মুছতে অনুরোধ
সর্বশেষ আপডেট: ৯ অক্টোবর ২০২৬
এই পেজে WeavingBrand account, সংযুক্ত Facebook page এবং সংরক্ষিত customer data মুছতে অনুরোধের পদ্ধতি দেওয়া আছে। এটি request-based ব্যবস্থা; বোতাম চাপলেই সব data স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় এমন ব্যবস্থা বর্তমানে নেই।
১. অনুরোধ পাঠান
যোগাযোগ পেজ থেকে আমাদের Facebook page-এ মেসেজ দিন এবং “Data deletion request” লিখুন। Account-এর registered email, ব্যবসার নাম/page link এবং কোন data মুছতে চান তা জানান। Password, PIN, OTP, API key বা জাতীয় পরিচয়পত্র পাঠাবেন না।
২. Scope ও পরিচয় যাচাই
পুরো account, একটি page, নির্দিষ্ট conversation/customer, product images বা training examples—যেটি প্রযোজ্য তা জানান। Customer নিজের তথ্য মুছতে চাইলে সংশ্লিষ্ট দোকান/page ও কথোপকথন চেনার ন্যূনতম তথ্য দিন। অন্যের account বা ব্যবসার data মুছে না ফেলার জন্য উপযুক্ত verification লাগবে।
৩. Facebook access বন্ধ করা
আপনার Facebook account-এর Business Integrations/Apps settings থেকে WeavingBrand-এর permission সরাতে পারেন, অথবা support-এ page disconnect করতে বলুন। Permission সরানো আগের database records মুছে দেওয়ার সমান নয়; deletion request আলাদাভাবে দিন।
৪. এরপর কী হবে
Request-এর scope ও পরিচয় যাচাই করে করণীয়, কোন records মুছবে/সীমিত হবে এবং সম্পন্ন হওয়ার অবস্থা জানানো হবে। Pending payment dispute বা security investigation-এর record রাখতে হলে কারণ জানানো হবে। Provider log ও backup থাকলে তাদের retention cycle আলাদা; সঙ্গে সঙ্গে সব কপি মুছে যাওয়ার নিশ্চয়তা নেই।
Request-এর follow-up করতে একই support conversation ব্যবহার করুন। বিস্তারিত data ব্যবহার জানতে Privacy Policy পড়ুন।